বিএনপির পর এবার খুলনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগও তাদের বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করেছে। তবে বহিষ্কারের তালিকায় বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সাবেক সংসদ সদস্যও রয়েছেন।
বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলেনের মাধ্যমে তাদের বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।
বহিষ্কারের তালিকায় রয়েছে রূপসা উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলী আকবর শেখ, দাকোপ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও পৌর মেয়র ড. অচিন্ত কুমার মন্ডল, খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, দাকোপ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী গৌরপদ এছাড়া দাকোপ সদর ই্উনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনার রশিদ, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজা, সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত অধিকারী ও এফএম মাকসুদুর রহমান প্রমুখ।
সম্মেলনে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করেই তারা প্রার্থী হয়েছে। ফলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদেরকে বহিষ্কার করা হলো।
ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
রাজনীতি
খুলনায় আ.লীগের উপজেলা চেয়ারম্যানসহ বহিষ্কার ৫
বিএনপির পর এবার খুলনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগও তাদের বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করেছে। তবে বহিষ্কারের তালিকায় বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সাবেক সংসদ সদস্যও রয়েছেন। বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলেনের মাধ্যমে তাদের বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।





