আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি।

গতকাল সোমবার থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে এই চিঠি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মনোনয়ন চিঠি দিচ্ছে বিএনপি। ‍দুপুর একটার দিকে বিএনপি দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করে।

ইতোমধ্যে প্রাথমিকভাবে বেশ কয়েকটি আসনের প্রার্থীর নাম জানা গেছে। তারা হলেন-

ফরিদপুর-৪: শাহরিয়া ইসলাম শায়লা

ফরিদপুর-২: মোহাম্মদ শহিদুল ইসলাম

ময়মনসিংহ-১: এমরান সালেহ প্রিন্স

চট্টগ্রাম-৮: আবু সুফিয়ান

কুমিল্লা-৫: অধ্যাপক মোহাম্মদ ইউনুস

কুমিল্লা-৬: হাজী আমিনুর রশিদ ইয়াসিন

জামালপুর-৪: ফরিদুর কবির তালুকদার শামীম

কিশোরগঞ্জ-১: মোহাম্মদ রেজাউল করিম খান

ময়মনসিংহ-৪: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

কিশোরগঞ্জ-৫: শেখ মজিবুর রহমান ইকবাল

জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত

কুমিল্লা-৩: শাহিদা রফিক

কুষ্টিয়া-৩: অধ্যাপক সোহরাব উদ্দীন

কুষ্টিয়া-৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও নুরুল ইসলাম আনসার প্রামাণিক

ঝিনাইদহ-১: জয়ন্ত কুমার কুণ্ডু

পাবনা-২: হাসান জাফির তুহিন

পাবনা-৩: কে এম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা

পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব

খুলনা-৪: আজিজুল বারী হেলাল

খুলনা-৩: রফিউল ইসলাম বকুল

নোয়াখালী-১: মো. আনোয়ার হোসেন

যশোর-৪: টিএস আইয়ুব

গাইবান্ধা-২ আহাদ আহমেদ।

এর আগে গতকাল রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের বিভিন্ন আসনে মনোনয়ন চিঠি প্রদান করে বিএনপি। আজকের মধ্যে সকল বিভাগের আসনগুলোতে মনোনয়ন চিঠি দেয়া সম্পন্ন করার কথা রয়েছে দলটির।

বুধবার নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ঐক্যফ্রন্ট এর দলগুলোর মধ্যে আসন বণ্টন চূড়ান্ত না হওয়ায় দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দেবে সব দলের প্রার্থীরা। এএস