আগামীকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তার রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৮টায় দিকে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বুধবার (১৬ মার্চ) চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি জানান।
বৈঠকে ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলকে কিভাবে সফল করা হবে এবং কাউন্সিল ঘিরে সরকারের যে কোন ষড়যন্ত্র মোকাবেলার সম্ভাব্য দিকসহ খুটিনাটি নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
এসটি





