তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ছাত্রদল কাল বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হবে।

ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এ কর্মসূচি অনুমোদন ও পালনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক নাজমুল হাসান।

ঢাকা, ০৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস