বিএনপি’র যুগ্ম মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের সন্ধান দাবীতে আগামী ২১ মার্চ শনিবার ঢাকা মহানগরের সব থানা ও ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছে নগর বিএনপি।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেলের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সালাহউদ্দীন আহমেদের নিখোঁজ হওয়ার ঘটনার পর ১০ দিন অতিবাহিত হলেও সরকার অথবা সরকারের কোন সংস্থা তাকে আটক বা গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। এমনকি, তার পরিবার ও দলের পক্ষ থেকে তাকে খুঁেজ বের করার জন্যে সরকারের কাছে বারবার দাবী জানানো হলেও সরকার সে বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। সরকারের এ রহস্যজনক আচরণ জনমনে সৃষ্ট উৎকন্ঠাকে আরো বাড়িয়ে দিয়েছে।
এমতাবস্থায় বিএনপি নেতা সালাহউদ্দীন আহমেদের সন্ধান এবং তাকে সুস্থ্য এবং স্বাভাবিক অবস্থায় ফেরত দেয়ার দাবীতে ঢাকা মহানগর বিএনপি আগামী ২১ মাচর্, শনিবার দলের নেতা কর্মী ও উদ্বিগ্ন নাগরিকদের মিছিলে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
এমএইচ





