নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর টাঙ্গাইল জেলার প্রবাসিদের আয়োজিত এক সভায়, আব্দুল লতিফ সিদ্দিকী ইসলাম ধর্মের হজ্ব এবং মহানবীর অবমাননা করেছেন, যা নিয়ে গত দুই দিন ধরে সব গণমাধ্যম তোলপাড়।

তিনি তীব্র ভাবে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছেন। দেশের মানুষ তার শাস্তির দাবী করছে।

একই সভায়, তিনি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কেও অনেকটা উপহাস এবং অবজ্ঞা করে কথা বলেছেন।

লতিফ সিদ্দিকী উপস্থিত সবার সামনে বলেছেন, সজীব ওয়াজেদ জয় আইটি বিষয়ক উপদেষ্টা হিসাবে মাসে ২ লাখ ডলার ($ ২০০,০০০) বা ১ কোটি ষাট লাখ (৳ ১,৬০,০০,০০০) টাকা বেতন হিসাবে বাংলাদেশ সরকার থেকে পেয়ে থাকে। এটা জয়ের মাসিক বেতন। লতিফ সিদ্দিকী নিজেই এই বেতন অনুমোদন এবং সাইন করেন।

এই ছাড়া জয় কে নিয়ে তিনি আর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন যাহা সংবাদ মাধ্যমগুলো প্রচার করেনি। এই নিয়ে ফেসবুক সহ বিভিন্ন অনলাইনে সমালোচনার ঝড় উঠেছে। উৎসঃপ্রবাস নিউজ

এসএইচ