বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, র্যাব আজ মানুষের জীবন হরণকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জনগণের জান-মালের নিরাপত্তার দায়িত্বে নয়। প্রতিটি গুম, খুনের সাথে র্যাবের সম্পৃক্ততার অভিযোগ এসেছে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বেগম জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলায় আদালত স্থানান্তরের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরো বলেন, যে র্যাব ভাড়াটে খুনির মত টাকা নিয়ে মানুষ খুন করে সেই র্যাবের কোন প্রয়োজনীয়তা নেই।
তিনি বলেন, এখন আর এই রাষ্ট্র জনগণের রাষ্ট্র নেই। রাষ্ট্র এখন খুনিদের রাষ্ট্রে পরিণত হয়েছে। ফ্যসিবাদ, স্বৈরাচারের রাষ্ট্রে পরিণত হয়েছে।
তিনি দাবী করেন, নারায়নগঞ্জের সাত খুনের দায় শুধু র্যাবকে নয় এই সরকারকেও নিতে হবে। কারন, এদের অধীনে র্যাব পরিচালিত হয়।
তিনি বলেন, আমরা সরকারে থাকার সময় র্যাব গঠন করেছিলাম সন্ত্রাস দমন করতে। একটি রাজনৈতিক হত্যাকান্ড এই বাহিনীকে দিয়ে ঘটানো হয়নি। আজ র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধীদল কে দমন করতে ব্যবহার করছে এই সরকার। এই সরকারকে সরতে হবে ক্ষমতা থেকে।
তিনি অভিযোগ করে বলেন, সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে। বিরোধী দলকে দমন করতে।
তিনি বলেন, বেগম জিয়ার নামে যে মামলা করেছে তার কোন স্বারবার্তা নেই। এটি একটি উদ্দেশ্যপ্রনোদিত মামলা। শুধুমাত্র হীন উদ্দেশ্যে রাজনৈতিক ভাবে হেয় করতে এই মামলাটি দায়ের করা হয়েছে।
বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখার জন্য সরকার তার বিরুদ্ধে এই মামলায় আদালত স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। কারন তাকে সাজা দিতে পারলে রাজনীতি থেকে দুরে রাখা যাবে।
ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্বৈরাচারী সরকারকে সরাতে হলে ছাত্রদলেকে এগিয়ে আসতে হবে। দেশে অতীতে যত সফল আন্দোলন হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছে এদেশের ছাত্র সমাজ।
প্রতিবাদ সমাবেশ থেকে ছাত্রদলের সভাপতি জুয়েল ১৪মে সারা দেশে জেলা ও মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষনা করেছে।
ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুইঞার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইঞা, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সাত্তার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মামুন হাসমী দিপু প্রমুখ।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
রাজনীতি
'র্যাব' জনগণের জীবন-হরণকারী: ফখরুল
বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, র্যাব আজ মানুষের জীবন হরণকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জনগণের জান-মালের নিরাপত্তার দায়িত্বে নয়। প্রতিটি গুম, খুনের সাথে র্যাবের সম্পৃক্ততার অভিযোগ এসেছে। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব





