ভারতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’র এজেন্টের সাথে ‘সরকার উৎখাতের বৈঠকের’ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সায়রুল কবির খান। আসলাম চৌধুরীর একান্ত সচিব মঞ্জুরুল ইসলামের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।
আজ দুপুরেই আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এমনকি তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।
এমই/এসএম





