নির্বাচনের পরিবেশ, গ্রেফতার ও হামলার ঘটনা প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবহিত করতে বিএনপির একটি প্রতিনিধি দল ইসিতে যাচ্ছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইসির উদ্দেশ্যে রওনা দেয় প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এজেএম জাহিদ হোসেন প্রমুখ।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির প্রতিনিধি দলটি ইসির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে নিজের নির্বাচনী এলাকায় গেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে দলটির প্রার্থীদের নির্বাচনী অফিসসহ নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার নোয়াখালী ও ফরিদপুরে দুইজন নিহতের ঘটনাও ঘটেছে।