রাজধানীর কদমতলীতে ভিন্ন ধর্মাবলম্বী অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার (১৯ ডিসেম্বর) দলটির ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী পশ্চিম থানার উদ্যোগে চলমান শৈতপ্রবাহে কষ্টে থাকা এসব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও কদমতলী পশ্চিম থানা আমীর মোহাম্মদ মহিউদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য কবিরুল ইসলাম, আব্দুর রহমান, আবুল হাসেম প্রমুখ নেতৃবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রকৃত কল্যাণ সাধনই ইসলামী আদর্শের মূল লক্ষ্য। সে আলোকেই জামায়াতে ইসলামী দেশের সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের সামগ্রীক আশা ভরসা বাস্তাবায়নে সংকল্পবদ্ধ হয়ে জামায়াত ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে সুখী সমৃদ্ধ দেশ গঠনের প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। যেখানে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে কোন বৈষম্য ও ভেদাভেদ থাকবেনা। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের সামগ্রীক মুক্তি ও কল্যাণ নিশ্চিত হবে।”

বৈষম্য ও শোষন মুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ড. মাসুদ আরও বলেন, “দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পরে আমরা বিজয় অর্জন করে নিজেদের একটি ভূ-খন্ড পেয়েছি অথচ আজও এই জনপদের মানুষ তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন স্বাধীনতার সুফল পায়নি। কুচক্রি মহলের অপ-তৎপরতায় বাংলাদেশ তার স্বকিয়তা বিশ্ব দরবারে সম্মানের সাথে উড্ডীন করার পরিবর্তে ধীরে ধীরে আধিপত্যবাদের গোলামীতে আবদ্ধ হয়েছে।”

“দেশের গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তিই ছিল স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা। অথচ বিজয়ের অর্ধশত বছর প্রায় অতিক্রম হতে চললেও স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা আজ ভু-লুন্ঠিত। তাই মহান বিজয়কে অর্থবহ করতে ও মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সমুন্নত রাখতে দেশ গড়ার প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।”প্রেস বিজ্ঞপ্তি

এমবি