চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি ছাত্রাবাস থেকে ১৪ নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী বলেন, “কোন কারণ ছাড়াই যখন তখন শিবির নেতাকর্মীদের গ্রেফতার ও নাটক সাজানো পুলিশের কুঅভ্যাসে পরিণত হয়েছে।”

“গতকাল ৬ ফেব্রুয়ারি দুপুরে ছাত্রাবাস থেকে কোন কারণ ছাড়াই শিবিরের কর্মীদের গ্রেফতার করে পুলিশ। একই সাথে এ অন্যায় গ্রেফতারকে আড়াল করতে পুলিশ তাদের মুখস্তবুলি ‘অস্ত্র ও জিহাদী বই উদ্ধারের ঘটনা’ সাজিয়ে অপপ্রচার চালিয়েছে। কোন কারণ ছাড়াই পুলিশ ছাত্রদের যেমন গ্রেফতার করেছে তেমনি তারা পরিকল্পিতভাবে অস্ত্র উদ্ধারের নাটক মঞ্চায়ন করেছে তাতে কোন সন্দেহ নেই।

আমরা অবিলম্বে এই বেআইনি কর্মকান্ড বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও সেক্রেটারি।

নেতৃবৃন্দ ভবিষ্যতে অন্যায় গ্রেফতার ও সাজানো নাটক থেকে বিরত থাকতে এবং গ্রেফতারকৃত শিবির নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

এমবি