বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব নূরুল ইসলাম বাবুলের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মো: মতিউর রহমান আকন্দ এই শোক প্রকাশ করেন।

শোকবাণীতে তিনি বলেন, “জনাব নূরুল ইসলাম বাবুল একজন শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। দেশের ব্যবসা-বাণিজ্য ও মিডিয়ার বিকাশে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন।”

“তার ইন্তিকালে দেশ একজন মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা হারালো।”

মতিউর রহমান আকন্দ বলেন, “আমি তার ইন্তিকালে শোক প্রকাশ করছি। সেই সাথে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।” প্রেস বিজ্ঞপ্তি  

এমবি