আজ দেশের প্রত্যেক মহানগরী ও জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেছে দলটি।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবির নেতারা মঙ্গলবার এই কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারী জেনারেল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায়ে সারাদেশের মানুষ বিস্মিত ও ক্ষুব্ধ।
তারা আরও বলেন, এটা প্রমাণিত যে, মাওলানা নিজামীর বিরুদ্ধে যে অস্ত্র চোরাচালানের ঘটনায় মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে, সে ঘটনায় মাওলানা নিজামী ও তৎকালীন শিল্প মন্ত্রণালয়ের কোন দূরতম যোগসাজশও ছিল না।
বিবৃতিতে নেতারা আশা প্রকাশ করেন, ছাত্র সমাজের গণতান্ত্রিক এ কর্মসূচিতে সরকার কোন প্রকার বাধা না দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করে দেবে। শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি পালনে তারা সরকার ও প্রশাসনের সকল প্রকার সহযোগিতা কামনা করেন।
[b]ঢাকা, ৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি.কম) // এসআর // এআর//এসএইচ[/b]