মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জ পুরাতন কাচারি জেলা রেজিস্টার্ড কর্যালয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ইরাদত হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন আব্দুল হাইসহ আরো কয়েকজন। তারা ওই এলাকায় পৌঁছালে হঠাৎ করে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়।

এমএইচ