স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নারায়ণগঞ্জের এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কান ধরে উঠ-বসে বাধ্য করার ঘটনায় সরকার বিচলিত।

বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মালিতে ঝড়ের কবলে পড়ে নিহত দুই বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “কোনো শিক্ষককেই অসম্মান করা উচিৎ নয়। এ ঘটনায় আমরা বিচলিত।”

তিনি বলেন, “নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত অপরাধীদের হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবশ্যই ধরা হবে। অপরাধ যেই করুক তাদের আইনের আওতার নিয়ে আসা হবে।”

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্যামল কান্তি নামে ওই শিক্ষককে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। তার আগে ওই শিক্ষককে জনসম্মুখে কান ধরে উঠবস করান স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান।

ওএফ