ইসরাইল ও ফিলিস্তিনীদের মধ্যেকার ক্রমবর্ধমান সহিংতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত এবং সহিংসতা বন্ধের লক্ষ্যে জাতিসংঘের জরুরী পদক্ষেপ গ্রহণ করা উচিত।

গত শুক্রবার পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনী বিক্ষোভকারী এবং ইসরাইলী সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ইসরাইলী সেনাদের গুলিতে ৪জন ফিলিস্তিনী নিহত হয়েছে। গত কয়েক সপ্তাহের সহিংসতায় ৩২ জন ফিলিস্তিনী নিহত হয়েছে।

সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ইসরাইলীদের অবরোধের কারনে ফিলিস্তিনীরা চরম দুঃখ-কষ্টের শিকার হয়েছে।

তাই ফিলিস্তিনী জনগণের উপর জুলুম-নির্যাতন ও হত্যাকান্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি আহŸান জানাচ্ছি।

এসএইচ