বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ট পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটি।

আগামী রোববার বাদ আসর রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে এই আয়োজন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান টাইমনিউজবিডিকে জানিয়েছেন, দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

গত বছরের শুরুতে বিএনপির সরকারবিরোধী আন্দোলন চলাকালে ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। তার বয়স হয়েছিল ৪৫ বছর। রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এমএইচ