চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ১০ দিনের সফরে চীন গেল বিএনপির একটি বিশেষ প্রতিনিধি দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে বুধবার দুপুরে তারা চীনের উদ্দেশে রওনা দেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সভাপতি হারুন অর রশীদ ও নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ প্রমুখ।
জানা যায়, সেখানে তারা চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে কয়েকটি সেমিনার ও মতবিনিময়ে অংশ নেবেন। এ সময় তারা চীনের বিভিন্ন প্রদেশ ঘুরে দেখবেন এবং স্থানীয় রাজনীতিকদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী ২৮ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা, এমএইচ, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





