‌ছাত্রদলের প্রতিষ্ঠাতাকালীন আহবায়ক ও বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান বলেছেন, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান গ্রেফতার শুধু বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন নয় বরং মাদক ও ইয়াবা দিয়ে গ্রেফতার দেখিয়ে ছাত্ররাজনীতি ও ছাত্রনেতৃত্ব সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টির অপকৌশল।
তিনি রাজীবকে গ্রেফতারের সাথে জড়িত পুলিশের ন্যাক্কারজনক ভূমিকার নিন্দা এবং শাস্তির দাবি জানাই।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ আয়োজিত ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, গণধিকৃত, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্টিত সরকারের বিরুদ্ধে কোন কার্যকর ছাত্রআন্দোলন গড়ে উঠতে না পারে সে জন্য রাজীবকে গ্রেফতার করা হয়েছে। কোন স্বৈরাচার, অগণতান্ত্রিক শাসক বেশি দিন জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। এটাই ইতিহাসের চরম শিক্ষা। ভোটারবিহীন , জুলুমবাজ ও অত্যাচারী আওয়ামী রীগ সরকারও টিকতে পারবে না।

সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, রাজীব আহসানকে অত্যান্ত ন্যাক্কারজনক ভাবে দলীয় পুলিশ দিয়ে গ্রেফতার করা হয়েছে। আগামী দিনে জাতিকে দক্ষ নেতৃত্ব ও মেধাশূন্য করার নীল নকশা মাত্র। সরকারকে রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হননের সর্বনাশা পথ থেকে সরে আসার আহবান জানাই।

ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবি করেছে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাবেক নেতারা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্মেলন নাজিম উদ্দিন আলম, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা, বজুলল করিম চৌধুরী আবেদ প্রমুখ।

এমএইচ