বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।
দেশে থাকলে তারেক রহমানের শ্বশুরের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রতি বছর অংশ নিয়ে থাকেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য ২০০৮ সালের সেপ্টেম্বরে লন্ডন যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রায় আট বছর ধরে সেখানে অবস্থান করছেন তিনি।





