বাংলাদেশের ভূখন্ড দাবি  শুধু ধৃষ্টতাপূর্ণই নয় বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি বলে উল্লেখ করেছেন ন্যাপ নেতারা।
শুক্রবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- ঢাকা মহানগর আয়োজিত প্রতিবাদ সভায় একথা বলেন তারা।
নগর সভাপতি মোড়ল আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেবেল রহমান গানি বলেছেন, যারা দিবাস্বপ্ন দেখেন তারাই এই ধরনের কাণ্ডজ্ঞানহীন সর্বনাশা বক্তব্য দিতে পারেন। বাংলাদেশ ভারতের রাজনীতিবিদদের কাছ থেকে বন্ধুত্ব চায়, আস্ফালন নয়।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, বরাবরই সুব্রামনিয়াম স্বামীর মতো ভারতীয় রাজনীতিকরা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন উপলব্ধি করতে পারেননি। এদেশের মানুষ স্বাধীনচেতা, তারা কোন দেশেরই আধিপত্য মেনে নিবে না।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]