নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। নোয়াখালীর সোনাইমুড়িতে এ ঘটনা ঘটে।
নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে ওসির গুলিতে তিনি আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে।
এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।
সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়ে আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি।
কর্তব্যরত চিকিৎসক ফজলে রাব্বানী বলেন, ‘এএম মাহবুব উদ্দিন খোকনের পিঠে ৬টি ছররা (ছিটা) গুলি লেগেছে, সোহেলের ঘাড়ে লেগেছে দুইটি এবং রুবেলের পায়ে লেগেছে একটি। আহতদের শরীরে ছররা (ছিটা) গুলি রয়েছে কিনা তা পরীক্ষার জন্য এক্স-রে করা হয়েছে।’
এএস





