আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মেয়র প্রার্থী আলহাজ্ব সাঈদ খোকনকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে শ্রমিক কর্মচারী লীগ নেতারা।
সম্প্রতি রাজধানীর হোসনী দালান চত্তরে ডিএসসিসির শ্রমিক কর্মচারী লীগের সভাপতির মিজানুর রহমান ভূইয়ার সভাপতিত্বে এক অনুষ্ঠানে সাঈদ খোকনকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
অনুষ্ঠানে আলহাজ্ব সাঈদ খোকন বলেন, তিনি নগরবাসির সেবা করার মানসিকতা নিয়ে কাজ করে যাবেন। তিনি তার মরহুম পিতার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ন্যায় নগরবাসীর সেবা করতে চান।
তিনি মেয়র নির্বাচিত হলে, ডিএসসিসির শ্রমিক কর্মচারী লীগসহ সকল কর্মকর্তা-কর্মচারী এবং নগরবাসির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ডিএসসিরি সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীম। অনুষ্ঠানে অরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা সফী সুলতান, এ.কে আজাদ, শেখ সেকান্দার আলী, ডিএসসিসির শ্রমিক লীগের উপদেষ্টা শাহ আলম সিরাজ, ডিএসসিসির পরিবহণ চালক ইউনিয়নের সভাপতি মোঃ আক্তার দেওয়ান, ডিএসসিসি শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান টিটু, মোঃ নূর মোহাম্মদ মাদবর, ইকবাল আহাম্মেদ, মোঃ সোহেল রানা মামুন, মোঃ জাকির হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ নাজিম উদ্দিন, মোঃ এরশাদ, মুন্না বাদল, জালাল হোসেন তালুকদার ও কামাল আহাম্মেদ প্রমুখ।
এম এ আজিজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য ব্যক্তির যোগ্য সন্তানকে মেয়র প্রার্থী করায় নগরবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিন্দন।
অনুষ্ঠানে মেযর প্রার্থী আলহাজ্ব সাঈদ খোকনকে ফুল দিয়ে সংবর্ধনা জানান মিজানুর রহমান ভূইয়াও মোঃ ইব্রাহীমসহ শ্রমিক লীগের নেতারা।
একে





