দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভা ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মির্জা ফখরুল।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানিয়েছেন। যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব সংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন।
এমএইচ





