জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দেওয়ার অভিযোগে উপজেলা আ’লীগের ৭ নেতাকর্মীকে বহিষ্কার করেছে উপজেলা আ’লীগ।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
উপজেলা আ’লীগের দলীয় সূত্রে জানা যায়,  বহিষ্কৃতরা হলেন- আক্কেলপুর উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম স্বাধীন, উপ-প্রচার সম্পাদক আশফুদ্দৌলা মিলন, নির্বাহী সদস্য মাহফুজা সুলতানা মলি, সদস্য নাজিম উদ্দীন ও সেলিম মাহমুদ।
৭ নেতা বহিষ্কারের এ বিষয়টি  নিশ্চিত করেছেন আক্কেলপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের একক প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী অবসর বিএনপি প্রার্থী কমলের কাছে পরাজয় বরণ করেন।  
[b]জয়পুরহাট, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]