বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তায়েফুল ইসলাম টিপুসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে তাদেরকে আটক করা হয়।
বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল হোসেন 'টা্ইমনিউজবিডি'কে তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গাড়ি ভাঙচুরের পুরোনো মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাদের কারো পরিচয় জানাননি তিনি।
জারিফ





