বিএনপি-জামায়াত আগাম বহুবার বহুকথা বলেছে। আন্দোলনের হুমকি দিয়েছে। ওই সব হুমকি দিয়ে কোনো লাভ নেই। আন্দোলনের হুমকিতে ভীত নয় সরকার বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ শুক্রবার দুপুর ১২টায় মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে স্মৃতিকেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চলতি বছরের মধেই মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রের নির্মাণ কাজ শেষ হবে। এছাড়া মুজিবনগর তথা মেহেরপুর জেলায় স্থলবন্দর ও রেল লাইন স্থাপনের ব্যাপারে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী প্রমুখ।
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
'আন্দোলনের হুমকিতে ভীত নয় সরকার'
বিএনপি-জামায়াত আগাম বহুবার বহুকথা বলেছে। আন্দোলনের হুমকি দিয়েছে। ওই সব হুমকি দিয়ে কোনো লাভ নেই। আন্দোলনের হুমকিতে ভীত নয় সরকার বলে মন্তব্য করেছেন





