ঢাকা মহানগরী জামায়াতের মজলিসে শূরার সদস্য ও বাড্ডা থানা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ হারুন-অর-রশীদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ৪ আগস্ট’১৫ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যক্ষ হারুন-অর-রশীদ আল্লাহর দ্বীনের জন্য একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে গিয়েছেন। আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করুন।

তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

এসএইচ