ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তারাগঞ্জ ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতার সময় বিজিবির গুলিতে হাদিস মিয়া (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
এলাকাবাসী জানান, নিহত হদিস মিয়া আখাউড়া পৌরসভা বিএনপির সভাপতি বেলাল কমিশনারের ছোট ভাই। আখাউড়া উপজেলায় নির্বাচন চলাকালীন সময় (বিকাল ৩টার দিকে) আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন আখাউড়ার তারাগঞ্জ কেন্দ্র দখলের চেষ্টা করলে বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীরা তাতে বাধা দেয়।
এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি গুলি ছোঁড়ে। এতে হাদিস মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেইচ
[/b]
রাজনীতি
বিজিবির গুলিতে বিএনপি কর্মী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তারাগঞ্জ ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতার সময় বিজিবির গুলিতে হাদিস মিয়া (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন





