টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দলকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

আজ ২৫ এপ্রিল এক বিবৃতির মাধ্যমে তিনি জানান।

তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার, কোচ ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট দলের এ বিরাট সাফল্যে দেশবাসী সকলেই গর্বিত ও আনন্দিত।

আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট দল এ সফল্যের ধারা অব্যাহত রেখে জাতির মুখ উজ্জ্বল করবে।

আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য ও উন্নতি কামনা করছি।

এসএইচ