একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড
আপিল বিভাগে বহাল রাখায় তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে দলটির ঢাকা মহানগরীর নেতাকর্মীরা।
আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার রাজধানীর বিক্ষোভ মিছিলটি যমুনা ফিউচার পার্কের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম বলেছেন, সরকার নেতৃত্বশূন্য করে দেশকে করদরাজ্য বানানোর জন্যই বিরাজনীতিকরণ, হত্যা ও জিঘাংসার পথ বেছে নিয়েছে। ইতোমধ্যেই সাবেক আমিরে জামায়াত ও বরেণ্য আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক সহকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে নির্মম ও নিষ্ঠুরভাবে শহীদ করা হয়েছে।
তিনি বলেন, সে ধারাবাহিকতায় সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকেও হত্যার আয়োজন চুড়ান্ত করা হয়েছে। তিনি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার ও এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দন্ডাদেশ বাতিল করে সকলকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সরকারকে একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম ও মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলনা দেলাওয়ার হোসাইন ও এন ইউ মোল্লা, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ডা. ফখরুদ্দীন মানিক, মজলিশে শুরা সদস্য এইচ এম আতিকুর রহমান ও এ্যাডভোকেট ইব্রাহীম খলিল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, ঢাকা মহানগরী উত্তরের শিবির সভাপতি আজিজুল ইসলাম সজীব ও পশ্চিমের সভাপতি যোবাইর হোসেন রাজন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





