হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

শনিবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী গত ১ ডিসেম্বর থেকে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

“তাঁর অসুস্থতা বেড়ে যাওয়ায় বর্তমানে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তার জীবন সংকটাপন্ন অবস্থায় আছে।”

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের খেদমত আঞ্জাম দিতে পারেন সে জন্য মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করছি।”প্রেস বিজ্ঞপ্তি

এমবি