আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী দমনের জন্য খালেদা জিয়া র‌্যাব বাহিনী গঠন করেছিল। আমরা ক্ষমতায় এসে সেই র‌্যাবকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে জঙ্গি দমন ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কাজে লাগিয়েছি। দেশে বিদেশে বর্তমানে এ বাহিনীর ব্যাপক সুনাম রয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ১০ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে  সম্মিলিত মুক্তিযুদ্ধা ফ্রন্ট আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন,নারায়ণগঞ্জ না গিয়ে গত বছর আপনার (খালেদা) নেতৃত্বে যে সকল সাধারণ মানুষকে পেট্রোল বোমা ও আগুনে পুড়িয়ে মারা হয়েছে তাদের পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানান।তাদের কাছে ক্ষমা চান।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, ষড়যন্ত্রকারী ও সংহিসতার বিরুদ্ধে দেশের সকলের সঙ্গে মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সংগঠনের মহাসচিব মাহবুব আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসেন বিন হেলালী প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]