আগামী বুধবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে রোববার এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, বিগত বেশ কিছুদিন থেকে সারাদেশে গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। এ সব ঘটনায় দেশবাসীর সাথে আমরাও উদ্বিগ্ন। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্টভাবে মামলাও দায়ের করা হচ্ছে। স্থানীয় লোকেরা এ সব ঘটনার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভও করছে। কিন্তু সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততার কারণে দুর্বৃত্তরা শাস্তিও পাচ্ছে না।
জনগণকে এর বিরুদ্ধে সোচ্চার হতে বিবৃতিতে আহ্বান জানিয়েছে দলটি।
কেএইচ





