সারা দেশে অনুষ্ঠ্যেয় পৌর নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচটি ইমাম। তিনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে বিএনপি যত অভিযোগ করছে, সবই ভিত্তিহীন।’

বুধবার নির্বাচন কমিশনার জাভেদ আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে না। আমরা এসেছিলাম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করতে। কিন্তু নিয়ম না থাকায় আমরা তা পারিনি।

এর আগে সকাল ১১টা ৩৫ মিনিটে এইচ টি ইমামের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসেন।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম আরো বলেন, ‘কিছু জায়গায় বাড়াবাড়ি ছাড়া সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ চলছে।’

কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ার বিষয়ে এইচটি ইমাম বলন, ‘এটি ইসির ব্যর্থতা নয়। সরকার শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপার জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করেছে।

এর সুযোগ নিয়ে আইনশখলা বাহিনীর কিছু সদস্য ও প্রশাসনের বাড়াবাড়ির কারণে কোথাও কোথাও সহিংসতার সৃষ্টি হচ্ছে। এ বিষয় আমরা নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি। যাতে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন।’

এ সময় ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে উল্লেখ করে ‍তিনি আরো বলেন, ‘৩ হাজার ৫৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা খুব একটা বড় বিষয় না ।’

বিএনপির অভিযাগের প্রেক্ষিতে সাংবাদিকদর প্রশ্নের জবাব তিনি বলেন, ‘তাদের অভিযোগ নতুন কোনো বিষয় নয়। ইতিপূর্বে তাদের নিজে নিজে গায়েব হয়ে যাওয়া এবং নিজে নিজে আবার উদয় হওয়ার ঘটনা আমরা দেখেছি।’

তিনি বলেন, ‘আমরা তাদের অভিযাগগুলো শুনেছি। খতিয়ে দেখেছি। তারা অভিযাগের নামে কাল্পনিক কিছু গালগল্প নিয়ে ইসিতে হাজির হয়েছে। আমরা সুনির্দিষ্ট তথ্য নিয়ে কমিশনকে অবহিত করতে এসেছি। কোনো অভিযাগ নিয়ে আসিনি।’

তিনি বলন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন শান্তিপূর্ণ করার স্বার্থে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা তাদের রয়েছে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। জামায়াত যেহেতু নির্বাচন করতে পারছে, তাই তারা সর্বশক্তি দিয়ে বিএনপিকে সহযোগিতা করছে এবং নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।’

এসএইচ