পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বন্দরনগরী চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
রোববার সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেট থেকে একটি মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে নিউমার্কেট মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বক্তব্য রাখেন।
বক্তারা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি একরামুল হক রাসেল, আবু মোহাম্মদ আরিফ, জয়নাল উদ্দিন জাহেদ, নাঈদ রনি, মঈনুল হাসান চৌধুরী শিমুল প্রমুখ।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





