নেতৃবৃন্দদের মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর সেগুণবাগিচায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
মঙ্গলবার সকালে জামায়াত নেতা এ্যাডভোকেট ড. হেলাল উদ্দীনের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনের রাস্তা থেকে শুরু হয়ে সেগুনবাগিছা ডায়বেটিক হাসপাতালের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল উত্তর সমাবেশে মহানগর জামায়াত নেতা এ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, সরকার নেতৃত্ব শূন্য করে দেশকে করদরাজ্য বানানোর জন্যই জাতীয় নেতাদের হত্যা প্রকল্প হাতে নিয়েছে। কথিত বিচারের নামে প্রহসন করে ইতোমধ্যে জামায়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ ৪ শীর্ষ নেতাকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। একই ভাবে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মীর কাসেম আলীসহ অপরাপর শীর্ষ নেতাদের হত্যার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ।
এ্যাডভোকেট হেলাল সরকারের ষড়যন্ত্রের বিষয়ে নেতৃবৃন্দদের সজাগ থাকতে দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি সরকারের প্রতি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে অবিলম্বে মীর কাসেম আলীসহ সকল জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবি করেন। সাথে সাথে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবদুল্লাহিল আমান আল আযমী ও ব্যরিষ্টার আরমানের সন্ধান ও মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যাথায় সরকারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করে গণআন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারী দেন এই নেতা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক মোকাররম হোসাইন খান, শামসুর রহমান, মোতাসিমবিল্লাহ, ছাত্রনেতা সোহেল রানা মিঠু প্রমূখ।

এমবিএইচ/এম এ