বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, তৃতীয় দফা উপজেলা নির্বাচনকে ঘিরে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় বরিশালের মুলাদি ও বাঘেরহাটে ১৯ দলীয় জোটের ৩ কর্মী নিহত এবং আহত হয়েছেন ২০জনের অধিক নেতাকর্মী।
শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবী করেন।
নির্বাচনে বিভিন্ন জায়গায় সরকার দলের ক্যাডাররা ভোট কেন্দ্র দখল করে নিয়েছে এমন অভিযোগ করে রিজভী আহমেদ আরও বলেন, এই সব উপজেলাগুলোর মধ্যে ফেনীর দাগভূঞার ৬১টি কেন্দ্রের মাঝে ৫৯টি, রাজশাহীর চুনারঘাটে ২৭টি এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় ১৭টি কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।
এছাড়াও অন্যান্য এলাকায় উপজেলা নির্বাচনের প্রায় সবকটি কেন্দ্র দখলের অভিযোগ করে বিএনপির এই নেতা বলেছেন সরকার নির্বাচনের ফলাফল নিজেদের ঘরে নিতে মরিয়া হয়ে উঠেছে।
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, এই কমিশন সরকারের সকল দূরভিসন্ধিমূলক কর্মকান্ড নিষ্ঠার সাথে বাস্তবায়ন করছে। এজন্যই নির্বাচন চলাকালীনসময়ে প্রধান কমিশনার বিদেশে অবকাশ যাপন করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সেনা বাহিনীকে কোন ক্ষমতা দেয়া হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে সকল ক্ষমতা দেয়া হয়েছে পুলিশ, র্যা বকে। এদের সাহায্যে সরকারি দলের সন্ত্রাসীরা বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করছে, ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে। এছাড়াও রাজশাহীর চুনারঘাট এলাকায় বিএনপি প্রার্থীর ১৭জন এজেন্টকে বের করে দিয়েছে সরকার সমর্থক প্রার্থীর লোকজন।
বিভিন্ন জায়গায় বিএনপির সাথে জামায়াতের প্রার্থীর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি স্থানীয় সরকার নির্বাচন এতে জোটের মাঝে কোন সমন্বয়হীনতার তৈরী হয়নি। নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে স্থানীয়ভাবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
নির্বাচনী সহিংসতায় ৩ নেতাকর্মী নিহতের দাবি বিএনপির
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, তৃতীয় দফা উপজেলা নির্বাচনকে ঘিরে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় বরিশালের মুলাদি ও বাঘেরহাটে ১৯ দলীয় জোটের ৩ কর্মী নিহত এবং আহত হয়েছেন ২০জনের অধিক নেতাকর্মী





