ছাত্রদলের নবনির্বচিত কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা। দু’গ্রুপের সংঘর্ষ প্রতিরোধে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পূর্বপাশে রাখা হয়েছে রায়টকার, এপিসি কার, জল কামান এবং প্রিজনভান। এছাড়াও আশপাশে পুলিশের অবস্থা গত কয়েকদিনের চেয়ে আজকে বেশি বৃদ্ধি করা হয়েছে।
ছাত্রদলের ২০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণার পর থেকে নয়াপল্টনে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করে আসছেন। অন্যদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েও মিছিল করেছে ছাত্রদলের নতুন কমিটির সমর্থক নেতা-কর্মীরা। যেকোনো মুহূর্তে দুই গ্রুপের সংঘর্ষ বেঁধে যাবে বলে আশঙ্কা করছে পুলিশ।
শনিবার বেলা পৌনে ১২টা বিএনপি কার্যলালের সামনে ককেশ ছাত্রদল কর্মী জড়ো হয়ে বিক্ষোভ করছে। তারা নবনির্বাচিত ছাত্রদল কমিটি মানেন না। শহিদউদ্দিন চৌধূরী এ্যানী ও সুলতান সালাহউদ্দিন টুকুর পকেট কমিটি ভেঙ্গে দেয়ার দাবিতে মিছিল করছেন।
সাদা পোশাকের পুলিশ সদস্যরা ছাড়াও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা নয়াপল্টনে অবস্থান করছেন। নবনির্বাচিত কমিটির সমর্থক নেতা-কর্মী ও পদবঞ্চিতদের মুখোমুখি অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচিতে আতঙ্গ বিরাজ করছে ওই এলাকায়।
বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন, আবু সাঈদ, জাভেদ হাসান স্বাধীন, আনিসুর রহমান তালুকদার খোকন, তরুণ দে, কামাল আনোয়ার আহমেদ, রাশেদুল ইসলাম তালুকদার রাজু, শহীদুল্লাহ ইমরান, ফেরদৌস আহমেদ মুন্না, মশিউর রহমান মিশু, তরিকুল ইসলাম টিটু ও নূরুজ্জামান মুকিত লিংকন, মাহবুবুল আজম, মনিরুল ইসলাম সোহাগ, এম কামরুজ্জামান, আব্দুল মান্নান ফরহাদ, আহসানুল হক রুবেল, রাকিবুল ইসলাম রয়েল, সাঈদ ইকবাল টিটু, রফিকুল ইসলাম রফিক, এমরান হোসেন মানিক, শামসুজ্জোহা সুমন ও জসীম উদ্দিন খান।
কেএইচ





