ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এপিজে আবদুল কালামের মৃত্যুতে শোক প্রকাশের জন্য ভারতীয় হাইকমিশনে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল। বুধবার বেলা ১২টা ২০ মিনিটে তারা সেখানে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, গত সোমবার শিলংয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি ও বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালাম আজাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এর আগে সোমবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট শিলং-এ "লাইভ্যাবল প্লানেট আর্থ" শীর্ষ আয়োচনা অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে তিনি অসুস্থ্যতা অনুভব করলে তাকে শিলংয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমএইচ/ এআর