আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমরা জানি আগামী ১০ জানুয়ারির মধ্যে রাজধানীতে সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে ডিএমপি।
বিস্তারিত আসছে...
এমআর, জেএ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমরা জানি আগামী ১০ জানুয়ারির মধ্যে রাজধানীতে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমরা জানি আগামী ১০ জানুয়ারির মধ্যে রাজধানীতে সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে ডিএমপি।
বিস্তারিত আসছে...
এমআর, জেএ
টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশাল নগরীর পোর্টরোড ইলিশের মোকামে। পাশাপাশি রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে জাল ও নৌকা নিয়ে পুরোদমে নেমে পড়েছেন মেঘনা, সুগন্ধা, সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কীর্তনখোলাসহ জেলা ও বিভাগের সব নদ-নদীতে। অনেক দিন মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে মিলছে ইলিশের পাশাপাশি পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ।
রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা অমান্য করে সড়ক ও ফুটপাতে হকারি করলে মালামাল জব্দ করা হবে। প্রয়োজনে গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে এক দিনে ৩৮ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬টি মাছ ধরার নৌকা, ৪১ কেজি ইলিশ ও ১ লাখ ৬৭ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
রাঙামাটির সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে কয়েক দিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলছে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন রেখেছেন, একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হলে স্বয়ং পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি জারি করতে হয়?
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ হওয়া সাপেক্ষে এ সময়সূচি চূড়ান্ত করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য।
রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সাময়িক বরখাস্ত হওয়ার সময়কালে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীকে এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। দীর্ঘ এক বছর অপেক্ষা না করে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন তাঁরা। এ তথ্য জানিয়ে শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
খুলনার ফুলবাড়ীগেট এলাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে চার-পাঁচটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িবহরের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও লংমার্চকে স্বাগত জানাতে জড়ো হওয়া নারী-পুরুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও প্রায় ৭ লাখ আসন খালি থাকবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আসনসংখ্যার তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।