তবে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে এনসিপি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টায় দলটির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো এনসিপির সঙ্গে আছেন এবং দলের দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন অঙ্গসংগঠনের কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তার পদত্যাগ বা অব্যাহতির খবর সম্পূর্ণ অসত্য।”
এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিজের ফেসবুক পোস্টে লেখেন, “নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরটি সম্পূর্ণ গুজব। আমরা এমন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জানাই।”
এর আগে রাতের দিকে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে, প্রায় দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো পদত্যাগপত্র এখনো পাওয়া যায়নি বা গৃহীত হয়নি।
এনএইচ