উপজেলা পরিষদ নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান এবং বিদ্রোহী প্রার্থী হয়ে প্রচার প্রচারণা চালানোর অভিযোগে ২ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ।
বহিষ্কার হওয়া দুই নেতা হলেন, ফজলুর রহমান ঢালী ও আব্দুর রাজ্জাক পিন্টু। আজ সোমবার তাদের বহিষ্কার করা হয়।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়,গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোসাইরহাট উপজেলার আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমান ঢালী এবং ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,ধানকাঠি ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টুকে দল থেকে বহিষ্কার করেছে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ।
সোমবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রব মুন্সি ও সাধারণ সম্পাদক অনল কুমার দে’র স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কারাদেশ জানানো হয়।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
শরীয়তপুরে বহিষ্কার হলেন ২ আ.লীগ নেতা
উপজেলা পরিষদ নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান এবং বিদ্রোহী প্রার্থী হয়ে প্রচার প্রচারণা চালানোর অভিযোগে ২ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ।