রাজশাহীর নিউমার্কেট এলাকায় দুপুর ১টায় ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। আশপাশে অভিযান চালিয়ে শিবির সন্দেহে ১জনকে আটক করে পুলিশ। মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের মুক্তির দাবিতে মিছিলটি করা হয় বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, দুপুর ১টায় শিবির নেতা-কর্মীরা নগরীর নিউমার্কেট এলাকায় একত্রিত হয়ে মিছিল বের করে। মিছিলটি অরকার মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন,শিবিরকর্মীরা হঠাৎ একত্রিত হয়ে নগরীতে ঝটিকা মিছিল করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে।
এছাড়া বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
শিবিরের ঝটিকা মিছিল: আটক ১