জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছেন চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দীন চৌধুরী। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চত্বর থেকে লংমার্চটি শুরু হয়।
লংমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মহিউদ্দীন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের মানুষ শান্তিপ্রিয়। সাতকানিয়া, লোহাগাড়ায় বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। এতে আমাদের লজ্জা লাগে। আমাদের মাথা হেঁট হয়ে যায়।’ জামায়াত-শিবিরের উদ্দেশে তিনি বলেন, ‘বাড়িঘরে আগুন দেবেন না। নারী নির্যাতন করবেন না। আমরা মানুষ, আমরা এই এলাকায় শান্তি চাই।’ সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ শান্তির বার্তা নিয়ে এই লংমার্চে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা অশান্ত হয়ে ওঠে। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেশ দিলে ওই এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে ও পরে ওই এলাকায় অনেক সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
সর্বশেষ গত ৩১ জানুয়ারি লোহাগাড়ার চুনতি এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংসদ আবু রেজা নিজামউদ্দিন মো. নদভীর ওপর হামলা চালানো হয়। এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে আওয়ামী লীগ। এর পরই সাতকানিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ। সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের ব্যানারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাড়াও প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
বহদ্দারহাট হয়ে লংমার্চ নতুন সেতু দিয়ে যাবে। পটিয়া ও চন্দনাইশে পৃথক দুটি পথসভা করবে সম্প্রীতি পরিষদ। বেলা তিনটার দিকে সাতকানিয়ার কেরানীহাটে সভার মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি।
[b]ঢাকা, ৮ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি[/b]
রাজনীতি
জামায়াত-শিবিরের বিরুদ্ধে মহিউদ্দীনের লংমার্চ শুরু
জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছেন চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দীন চৌধুরী। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চত্বর থেকে লংমার্চটি শুরু হয়।





