৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা,এতিমদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ইসলামী ছাত্রশিবির।
রোববার দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। এতে নেতৃত্ব দেন শাখা সভাপতি তামিম হোসেন।
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর স্কুল ছাত্রদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাখা সভাপতি মশরুর হুসাইন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের উদ্যোগে বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে র‌্যালি , আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান হয়েছে।  আলোচনা  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি তারেক হোছাঈন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে অসহায় ও অনাথ শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করে ছাত্রশিবির কক্সবাজার শহর শাখা। এসময় শতাধিক অসহায় শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
নরসিংদী শহর শাখার উদ্যেগে  ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়। শহর সভাপতি মাহফুজুল আলম নাঈমের সভাপতিত্বে ও সেক্রেটারি দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রায়হান উদ্দিন।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]