দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর জুরাইনে বিক্ষোভ মিছিল করেছে যাত্রাবাড়ী অঞ্চলের জামায়াত-শিবির নেতাকর্মীরা।
রোববার সকাল ৯টার দিকে তারা এ মিছিল করে।
ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দস সবুরের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক আব্দুল মান্নান, গাজী আবুল কাশেম, অধ্যাপক আহসানুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি মাইনুদ্দিন মৃধা, সেক্রেটারি সাদেক বিল্লাহ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি দাইয়ান সালেহীন প্রমুখ।
এসএইচ





