আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন,ভারতের নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যে কংগ্রেস ভারতের স্বাধীনতা এনেছে। আজ তাদের কি অবস্থা ? এটা গণতন্ত্রের শিক্ষা। যারা জনগণকে প্রতারিত করেন জনগণই তাদেরকে উচিত শিক্ষা দিবেন। ভারতেও সেটা হয়েছে।
শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আশরাফ বলেন, যারা বলছে ভারতের ক্ষমতার পালা বদলের প্রভাব বাংলাদেশে পড়বে তারা বুদ্ধিজীবি নামে আহাম্মকের দল। ভারতের সঙ্গে আমাদের আগে যেমন সু-সম্পর্ক ছিল আগামীতেও তা থাকবে। কংগ্রেস ক্ষমতায় না থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।
তিনি বলেন, ভারতে নির্বাচন নিয়ে বাংলাদেশে কথা উঠেছে। যারা এ নিয়ে টকশোতে লাফালাফি করেছে তাদের গণতন্ত্র সম্পর্কে বিন্দুমাত্র কোন জ্ঞান নেই। থাকলে তারা এ কথা বলতো না। বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামী লীগের সঙ্গে সারাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। ইউরোপের যে সব দেশের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের কাজ চলছে।
দলীয় নেতাকর্মীদের সৃশৃঙ্খল থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ক্ষমতার লোভ-লালসা বন্ধ করতে হবে। বঙ্গবন্ধু সৈনিকদের কোন অন্যায়ের সঙ্গে জড়িত থাকা উচিত নয়।
তিনি বলেন, কারো দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার মানুষ দেশকে স্বাধীন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ কোন দেশের কাছে আমাদের স্বাধীনতা বন্ধক দেইনি। তাই ভারতে সঙ্গে আমাদের সু-সম্পর্ক অব্যাহত থাকবে। যারা ভারতের নি:শেষ চায় তারা আজ নরেন্দ্র মোদীকে অভিন্দন জানিয়েছেন। ভারত ভালো করে জানে কারা গণতন্ত্রের বন্ধু।
সৈয়দ আশরাফ বলেন, শেখ হাসিনা যে দিন এ দেশে ফিরে এসেছেন সে দিন থেকেই এ দেশে ভাত ও ভোটের আন্দোলন শুরু হয়েছে। মানুষ চির জীবন বেঁচে থাকেনা কিন্তু যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী রাখতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, শেখ সেলিম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানাক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
ভারতের নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন,ভারতের নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যে কংগ্রেস ভারতের স্বাধীনতা এনেছে। আজ তাদের কি অবস্থা ? এটা গণতন্ত্রের শিক্ষা। যারা জনগণকে প্রতারিত করেন জনগণই তাদেরকে উচিত শিক্ষা দিবেন। ভারতেও সেটা হয়েছে





