ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিন পিন্টুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান।
শনিবার সন্ধ্যায় শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন তিনি।
এর আগে বিএনপি সমর্থিত উত্তর সিটি করপোরেশন মেয়র পদপ্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্তও বহাল রাখেন বিভাগীয় কমিশনার। তবে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জেআই





