বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেসা। বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামী ১২ জুন এ আসনে  উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১১ মে। বাছাই ১৪ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২১ মে।
৯ এপ্রিল শওকত হোসেন হিরনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]